Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গ্রামীণ চিকিৎসকদের ক্লিনিক্যাল মেডিক্যাল এডুকেশন দিতে সচেষ্ট পিয়ারলেস হাসপাতাল


 

গ্রামীণ চিকিৎসকদের ক্লিনিক্যাল মেডিক্যাল এডুকেশন দিতে সচেষ্ট পিয়ারলেস হাসপাতাল


Sangbad Prabhati, 26 May 2026

সংবাদ প্রভাতী নিউজ, বর্ধমান : পূর্ব ভারতের অন্যতম প্রধান স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলকাতার পিয়ারলেস হাসপাতাল। গত ২৪ মে পিয়ারলেস হাসপাতালের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার গ্রামীণ চিকিৎসকদের জন্য একটি “ক্লিনিক্যাল মেডিক্যাল এডুকেশন” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুখ্য আলোচকদের মধ্যে ছিলেন বিশিষ্ট পালমোনোলজিস্ট ডাঃ আদিত্য সতপতি এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ মৈনাক পাল।

গ্রাম বাংলায় জরুরি স্বাস্থ্য পরিষেবা, রেফারেল ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা প্রতিক্রিয়াকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন পিয়ারলেস হাসপাতাল এর ডেপুটি জেনারেল ম্যানেজার তনুশ্রী আলী। 

হাসপাতালের মার্কেটিং ম্যানেজার সপ্তর্ষি ঘোষ বলেন, অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় বিলম্বের কারণে গ্রামীণ পরিবারগুলিকে অকাল মৃত্যু, আর্থিক চাপ এবং চরম মানসিক দুর্ভোগের মুখোমুখি হতে হয়। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের আধুনিক জরুরি চিকিৎসা ও রেফারেল ব্যবস্থার সঙ্গে আরও সুসংহত করার লক্ষ্যেই এই শিক্ষামূলক কর্মসূচি।

এদিনের সেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফুসফুসজনিত জটিল জরুরি অবস্থার প্রাথমিক ব্যবস্থাপনা। ল্যাপারোস্কোপিক সার্জারি সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে রেফারেল গাইডলাইন ও চিকিৎসা। উন্নত হাসপাতালগুলির সঙ্গে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সমন্বয় আরও মজবুত করা।

পালমোনোলজিস্ট ডাঃ আদিত্য সতপতি ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ মৈনাক পাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গ্রামীণ চিকিৎসকদের আধুনিক জরুরি চিকিৎসা পদ্ধতি ও সঠিক রেফারেল প্রোটোকল সম্পর্কে প্রশিক্ষিত করা গেলে রোগীর দ্রুত চিকিৎসা, মৃত্যুহার হ্রাস এবং স্বাস্থ্য পরিষেবার ভিত্তি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতাল এর ডেপুটি জেনারেল ম্যানেজার তনুশ্রী আলী এবং বর্ধমান জেলার দায়িত্বে থাকা সপ্তর্ষি ঘোষ।