Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদ উল আযহা পালন নিয়ে জামালপুরে প্রশাসনিক সভা


 

ঈদ উল আযহা পালন নিয়ে জামালপুরে প্রশাসনিক সভা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 25 May 2026

অতনু হাজরা জামালপুর : ঈদ উল আযহা পালনকে কেন্দ্র করে জামালপুর ব্লক অফিসে একটি সৌহার্দ্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত সমিতির মিটিং হলে আয়োজিত হয় এই সভা। ব্লকের সব ইমাম, মোয়াজ্জেম ও মুসলিম সম্প্রদায়ের মানুষরা উপস্থিত ছিলেন।

 আজকের এই সভায় উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। ছিলেন এস ডি পি ও অভিষেক মন্ডল, বিডিও পার্থ সারথী দে, সি আই স্নেহময় চক্রবর্তী, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ সহ অন্যান্যরা। বিধায়ক সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আলাপ করে শান্তি, সম্প্রীতি ও ভাতৃত্বের পরিবেশে এই উৎসব পালন করার আহ্বান জানান। পুলিশের পক্ষ থেকে বলা হয় ঈদ নিয়ে যে সরকারি নির্দেশ বের হয়েছে সেটা যেন সবাই মেনে চলেন। কোথাও কোনো সমস্যা হলে যেন প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়।

 এছাড়াও আজ ব্লক অফিসে সমস্ত আধিকারিকদের সাথে বৈঠক করেন বিধায়ক অরুণ হালদার। ছিলেন বিডিও পার্থ সারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস সহ অন্যান্যরা। 

এছাড়া এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে টি বি মুক্ত বাংলা গড়ার উদ্দেশ্যে বিডিও অফিসে বিডিও চেম্বার থেকে দুজন টি বি রুগীর হাতে পুষ্টিকর খাবার তুলে দেন বিধায়ক অরুণ হালদার , বিডিও পার্থ সারথী দে, এস ডি পি ও অভিষেক মন্ডল সহ অন্যান্যরা।