রক্ত দিলেন জেলা শাসক শ্বেতা আগরওয়াল
Sangbad Prabhati, 22 May 2026
সংবাদ প্রভাতী নিউজ, বর্ধমান : রক্ত দিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক শ্বেতা আগরওয়াল। তীব্র গরমে যখন মানুষজন নাজেহাল, সরকারি হাসপাতালে রক্তের আকাল। এই রকম পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তর একটি রক্তদান শিবিরের আয়োজন করে। ২২ মে জেলার নতুন প্রশাসনিক ভবনে এই রক্তদান শিবির হয়।
জেলা শাসক শ্বেতা আগরওয়াল নিজে রক্তদানের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন। এছাড়াও রক্ত দিয়েছেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক পৌষালি চক্রবর্তী সহ জেলা প্রশাসনের অনেকেই রক্ত দিয়েছেন। রক্ত সংগ্রহ করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।
এদিনের রক্তদান শিবিরে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সহ অন্যান্যরা।




