দুর্নীতি এবং অপরাধ দমনে জামালপুর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার তৃণমূল নেতা
Atanu Hazra
Sangbad Prabhati, 19 May 2026
Sangbad Prabhati, 19 May 2026
অতনু হাজরা, জামালপুর : দুর্নীতি এবং অপরাধ দমনে জামালপুরে পুলিশের অভিযান চলছে। এবার পুলিশ জামালপুর ২ পঞ্চায়েত এলাকার এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃত তৃণমূল কর্মীর নাম কালন মল্লিক। পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলেন কালন মল্লিক। ধৃতর বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।


