অপরাধ মূলক কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগে জামালপুরে আরও গ্রেপ্তার
Atanu Hazra
Sangbad Prabhati, 17 May 2026
Sangbad Prabhati, 17 May 2026
অতনু হাজরা, জামালপুর : অপরাধ মূলক কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগে জামালপুরে ক্রমাগত ধরপাকড় চলছে। শনিবার চকদীঘি অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা আজাদ রহমানকে গ্রেপ্তারের পর আবার অভিযান চালিয়ে জামালপুর থানার পুলিশ জোতশ্রীরাম অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য সহ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত দুজনের নাম তপন মালিক যিনি পঞ্চায়েত সদস্য ও অপরজন তৃণমূল কর্মী রফিকুল ইসলাম যিনি এলাকায় মিন্টু নামে পরিচিত। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে জামালপুর থানার পুলিশ
জামালপুর থানার পুলিশ সর্বদা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সতর্ক রয়েছে।


