Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু


 

দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 16 May 2026

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : চার্চের জমি দখল হয়েছে, সেই জায়গা ছেড়ে দিতে হবে। সরকারি জমি দখলমুক্ত করতে প্রয়োজনে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। শনিবার বর্ধমানে এক সম্বর্ধনা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন পশ্চিমবঙ্গের আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর সঙ্গে ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি নেতা সঞ্জয় দাস। 

মন্ত্রী ক্ষুদিরাম টুডু এদিন দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন। তিনি বলেন পূর্বতন সরকারের আমলে অর্থাৎ ২০১১ সালের পর থেকে যেসব জাতিগত শংসাপত্র ইস্যু করা হয়েছে, সেগুলির পুনঃ যাচাইকরণ করা হবে। দীর্ঘ সময় ধরে ইস্যু হওয়া এসসি, এসটি ও ওবিসি শংসাপত্রগুলির বৈধতা ও নথিপত্র খতিয়ে দেখা হবে। জাতিগত শংসাপত্র ব্যবহার করে চাকরি, ভর্তির ক্ষেত্রে অনেকে সুযোগ-সুবিধা পেয়েছেন। মাদ্রাসা নিয়েও তিনি মুখ খোলেন। মন্ত্রী সরাসরি বলেন, অনুমোদনহীন বেআইনি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে।

বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিরোধী রাজনৈতিক নেতৃত্বকেও নিশানা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি কিছু না বললেও তদন্তকারী সংস্থাগুলির কাজ চলবে বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিজেপি সরকার দুর্নীতির বিরুদ্ধে আরও আগ্রাসী অবস্থান নিতে চলেছে।