উচ্চ মাধ্যমিকে সাফল্যের অনন্য দৃষ্টান্ত রাখলো সাগর
Sangbad Prabhati, 14 May 2026 সংবাদ প্রভাতী নিউজ, কালনা : মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের অনন্য দৃষ্টান্ত রাখলো পূর্ব বর্ধমান জেলার কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগর মন্ডল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮, শতকরা হিসেবে ৯৭.৬%। বাবা ও মা দুজনেই গুজরাটে সাফাই কর্মীর কাজ করেন। তাদের বাড়ি নদীয়া জেলার শান্তিপুর থানার নৃসিংহপুর গ্রামের বড়ডাঙা পাড়ায়। বাড়িতে নিজে রান্না করে প্রতিদিন ভাগীরথী নদী পেরিয়ে সাইকেল করে স্কুলে পৌঁছাতো সাগর। এটা এক কঠিন সংগ্রামের বাস্তব চিত্র। পাশাপাশি সাধারণ দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রীদের কাছে সাগর এখন গভীর অনুপ্রেরণা। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র সাগর আইএএস অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে। ওর স্বপ্ন পূরণ হোক সংবাদ প্রভাতী পত্রিকার পক্ষ থেকে শুভ কামনা রইলো।