Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬ জন, উদ্ধার ৫ টি আগ্নেয়াস্ত্র


 

 জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬ জন, উদ্ধার ৫ টি আগ্নেয়াস্ত্র 


Sangbad Prabhati, 13 May 2026

সংবাদ প্রভাতী নিউজ, পূর্ব বর্ধমান : অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ মোট ৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ৬ রাউন্ড গুলি, যা সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারতো। এই বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ৭ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 জেলার বিভিন্ন এলাকায় বিশেষ নজরদারি চালিয়ে ৪ জন গরু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত ও আন্তঃজেলা পাচার রোধে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে বিভিন্ন এলাকায় ভয় ও অশান্তির পরিবেশ সৃষ্টি করা তোলাবাজ ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। অপরাধ দমনে পুলিশের এই ধারাবাহিক অভিযানও চালু থাকবে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জানিয়েছেন। 

তিনি আরও জানান, পুর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।