Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভুঁইফোঁড় নেতাদের দলে কোনো স্থান নেই, জামালপুরে হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত বিধায়ক অরুণ হালদার


 

ভুঁইফোঁড় নেতাদের দলে কোনো স্থান নেই, জামালপুরে হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত বিধায়ক অরুণ হালদার 

Atanu Hazra 
Sangbad Prabhati, 12 May 2026

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে খোলামেলা মেজাজে সাংবাদিকদের সাথে কথা বললেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। এর আগেও তিনি সাংবাদিকদের সাথে ও তাঁর নিজের বিধানসভার ফেসবুক পেজে ভোট পরবর্তী অবস্থায় নিজের কর্মী সমর্থকদের শান্ত থাকার ও আইন নিজের হাতে তুলে নিতে বার বার নিষেধ করেন। আজ আবার তিনি জামালপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে একই কথা বলেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শান্তি মাল, ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল সহ অন্যান্য নেতৃত্ব। তিনি দলের কর্মীদের হঠাৎ করে ভোটের ফল বেরোবার পর বিজেপি হতে চাওয়া মানুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলার কথা বলেন। 

যাঁরা হঠাৎ করে নব্য বিজেপি হয়ে উঠে জামালপুরকে অশান্ত করে তুলতে চাইছেন তিনি তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন তিনি সব লক্ষ্য রাখছেন এই সমস্ত ভুঁইফোঁড় নেতাদের দলে কোনো স্থান নেই। তিনি কর্মীদের আশ্বস্ত করে বলেন বিধায়ক হিসাবে তিনি তাঁদের পাশে আছেন। যতক্ষণ না পর্যন্ত জামালপুরের সকল মানুষের জন্য কিছু করতে না পারছেন ততক্ষণ তিনি শান্তি পাবেন না। তিনি অযথা আইন নিজের হাতে তুলে নিতে বারণ করেন। তিনি বলেন সবার বিচার হবে কোনো দুর্নীতিপরায়ণ মানুষ ছাড় পাবে না। তিনি নিজে সব বিচারের ব্যবস্থা করবেন। তাঁর বিধানসভার প্রতিটি অঞ্চলে তাঁর তীক্ষ্ণ নজর আছে। জামালপুর কলেজে হঠাৎ কাল এবিভিপি কারা কলেজে গিয়েছিল? কারা তারা? জামালপুর বাসস্ট্যান্ডে অনেকেই বিধায়কের নাম করে নানা সুযোগ সুবিধা নিতে চাইছে সকলকে তিনি সাবধান করে দেন। দলের রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীর নির্দেশেই দল চলবে। তিনি আরও বলেন বসে থাকার জন্য তিনি বিধায়ক হন নি। প্রয়োজন অনুসারে কী কী প্রাথমিক কাজ করতে হবে সে ব্যাপারে স্থির করেছেন। সামনের শুক্রবার শপথ নিয়েই তিনি শনিবার জেলাশাসকের সাথে বৈঠকে বসবেন। তাঁর উপর তিনি জামালপুরের মানুষকে ভরসা রাখতে বলেন। প্রথম থেকেই নিজস্ব মেজাজে রয়েছেন অরুণবাবু। জামালপুরকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিতে চান তিনি।