২৫ শে বৈশাখ বর্ধমান টাউন হলে আয়োজিত হলো বর্ধমান সঙ্গীত সমাজের মনোজ্ঞ কবি প্রণাম অনুষ্ঠান
Sangbad Prabhati, 9 May 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ২৫ শে বৈশাখ বর্ধমান সঙ্গীত সমাজের আয়োজনে বড় আঙ্গিকে কবি প্রণাম অনুষ্ঠান হলো টাউন হলে। ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান বর্ধমান সঙ্গীত সমাজ এর উদ্যোগে এবং 'সংবাদ প্রভাতী' পত্রিকা, আলাপ ও সরলরেখা'র সহযোগিতায় অনুষ্ঠান হয়। বর্ধমান সঙ্গীত সমাজের শিল্পীদের পরিবেশিত গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এদিনের অনুষ্ঠানে বর্ধমান সঙ্গীত সমাজের সভাপতি বিমলানন্দ রায় এর প্রাককথনের পর মূল অনুষ্ঠান শুরু হয়। অনুভবে রবীন্দ্রনাথ ১৪৩৩ প্রকাশ করা হয়।
এবছর একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছেন শুভপ্রসাদ নন্দী মজুমদার, তাপস মিত্র, স্বাতী তেওয়ারী, কৃষ্ণা বসু মিত্র, শান্তনু চক্রবর্তী, মানব বন্দ্যোপাধ্যায়, মণিকা ঠাকুর, শুভ্রা দাস, অপর্ণা বিশ্বাস চট্টোপাধ্যায়, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, আরাত্রিকা ভট্টাচার্য, শর্মিতা সামন্ত রায়, শম্পা কোনার, শমী চক্রবর্তী, মিতালী পাঁজা, তমাল কান্তি দাস, অনন্যা দত্ত, সৌরভ রায়, সুতপা দাস, সৌমিলি বসু, অন্তরা সাহা, সুস্মিতা গুহ, অংশুমান রায়, অঙ্কন চট্টোপাধ্যায়, দেবদীয়া চক্রবর্তী, শ্রীজা সরকার, সৃজা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মী শেঠ, দেবব্রত সামুই, বর্ণালী কুন্ডু, কেয়া সামন্ত, তাপস চট্টোপাধ্যায়, রীতা সাউ, কৌশিকি কোনার, পলাশ হাজরা, ইন্দ্রজিৎ মিত্র, সোমা মন্ডল, সঙ্গীতা সিনহা।
সম্মেলক সঙ্গীত পরিবেশনায় অংশ নেয় আনন্দগান, সরলরেখা, সুরঙ্গনা, তবলা তরঙ্গ সঙ্গীত একাডেমী, সতীপ্রসাদ সঙ্গীত একাডেমী, ভারতীয় গণনাট্য সংঘ, আয়না, মনমঞ্জরী, সুরেলা, মেঠোসুর, সৃজনী, লোককথা, ইমন কল্যাণ, মুক্ত বিহঙ্গ, অপরাহ্নের আলো, গান্ধবী।
আবৃত্তি পরিবেশন করেন অনির্বাণ বিশ্বাস, অনুপম চট্টোপাধ্যায়, প্রমা চৌধুরী, মৌসুমি মুখোপাধ্যায়, স্মৃতিপর্ণা সাহা, মমতা বেজ বাগ, সোমা রায়।
শিল্পীদের যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন মানিক মজুমদার, অরুন দাস, দেবাশিস দে, তন্ময় বিশ্বাস, অনুপম রায়, সন্দীপ দেবনাথ, নীলরতন সরকার।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সোমজিৎ হালদার, সুদীপ্তা রায় নন্দন, সৌমেন চট্টোপাধ্যায়, সায়ন্তী হাজরা।
সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও নির্মাণ করেছেন দেবদত্ত চট্টোপাধ্যায়, শ্যামল কুমার দাস, শান্তনু দত্ত, জগন্নাথ ভৌমিক, তন্ময় চট্টোপাধ্যায়, ব্রততী চক্রবর্তী, কিংশুক রায়, প্রগতি মুখোপাধ্যায় ও সুকান্ত দাস।





