বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র ৩০ হাজার ৪৭০ ভোটে বিজয়ী
Sangbad Prabhati, 4 May 2026
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র রেকর্ড ভোটে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের খোকন দাস কে ৩০ হাজার ৪৭০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মৌমিতা বিশ্বাস মিশ্র ভোট পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৭৫৪টি অন্যদিকে তার নিকটরতম প্রতিদ্বন্দ্বী খোকন দাস ভোট পেয়েছেন ৭৭ হাজার ২৮৪। সিপিআইএম প্রার্থী সুদীপ্ত গুপ্ত ভোট পেয়েছেন ১৩ হাজার ১৩৭টি। কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার ভোট পেয়েছেন ২ হাজার ৬০ টি। এই কেন্দ্রে নির্দল প্রার্থী মৌমিতা ব্যানার্জি ভোট পেয়েছেন ৭৪৬ টি। বহুজন সমাজ পার্টির পুষ্পা হাঁসদা ভোট পেয়েছেন ৫৩৪টি। নির্দল প্রার্থী শান্তনু দত্ত ভোট পেয়েছেন ৩৭৫টি। এসইউসিআই প্রার্থী উৎপল দত্ত ভোট পেয়েছেন ৩৩৫টি। নির্দল প্রার্থী লক্ষীনারায়ন কোরা ভোট পেয়েছেন ২৩৪ টি। এছাড়া এই কেন্দ্রে নোটায় ভোট পড়েছে ২৩৬৪ টি।


