Arrest অবশেষে গ্রেপ্তার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস
Sangbad Prabhati, 31 May 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অনেক জল্পনা কল্পনা, অবশেষে সে গ্রেপ্তার হলেন তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস। উত্তরপ্রদেশের দীন দয়াল উপাধ্যায় জংশন স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে খোকন দাস কে। গত কয়েকদিন থেকেই শহর বর্ধমান জুড়ে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল কবে গ্রেপ্তার হবে খোকন দাস ? শেষ পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এই খবর বর্ধমানে ছড়িয়ে পড়তেই ডান বাম বিভিন্ন শিবিরে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
গত কয়েকদিন আগেই একটি অডিও ভাইরাল হয়েছিল সেখানে বলতে শোনা যাচ্ছে তিনি নিজেকে বিজেপি নেতা বলে জাহির করছেন। অবশেষে দম্ভের বেলুন চুপসে গেল।
কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার কে এবিষয়ে প্রশ্ন করা তিনি চটজলদি উত্তর দেন সে তো গুন্ডা। দীন দয়াল উপাধ্যায় জংশনে গিয়ে ধরা পড়েছে। ওখানে এই পাপিটাপিরা গিয়ে কি করবে ? হয়তো গঙ্গায় স্নান করতে গিয়েছিল, পুন্য করার জন্য এক পাপতো করেছে। ওখান থেকে পুলিশ তুলে এনেছে। এদের জেলের ভিতরে আটকে রাখা উচিত।



