জামালপুরের বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন
Atanu Hazra
Sangbad Prabhati, 7 April 2026
অতনু হাজরা, বর্ধমান : কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা করলেন জামালপুরের বিজেপি প্রার্থী অরুন হালদার। এই উপলক্ষ্যে জামালপুর থেকে বাসে করে কর্মী সমর্থকরা বর্ধমানে আসে। মিছিল করে গিয়ে তিনি বর্ধমান কালেক্টরেট বিল্ডিংয়ের প্রথমতলায় সিনিয়র ডিসি অফিসে মনোনয়নপত্র জমা করেন। জামালপুরের ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল জানান, জামালপুরে এবার তাঁদের ভূমিপুত্র প্রার্থী। আর সারা রাজ্যে পরিবর্তনের হওয়া বইছে। তাই জামালপুর থেকে তাঁরা বিপুল ভোটে জয়লাভ করবেন।


