Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি প্রার্থীদের মনোনয়ন দাখিল, সংকল্প সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ


 

বিজেপি প্রার্থীদের মনোনয়ন দাখিল, সংকল্প সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ


Sangbad Prabhati, 7 April 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমানে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার আবহে রাজনৈতিক উত্তাপ অনেকটা বাড়ল। ৭ এপ্রিল বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বর্ধমান উত্তর ও দক্ষিণ মহকুমার বিধানসভা কেন্দ্রগুলো থেকে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। একইদিনে কার্জন গেটে আয়োজিত বিজেপির 'সংকল্প সভা' থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। 

বিজেপি প্রার্থীদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আইনশৃঙ্খলা ও অপরাধ দমনের প্রশ্নে কড়া অবস্থান নেওয়ার বার্তা দেন। তাঁর কথায়, বিজেপি অপরাধের বিরুদ্ধে আপসহীন এবং কোনও অপরাধীকেই ছাড়া হবে না। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারিও শোনান তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মৌর্য বলেন, দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই একাধিক আঞ্চলিক দল ক্ষমতা হারিয়েছে এবং সেই উদাহরণ টেনে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গেও পরিবর্তনের সময় এসেছে। মানুষের সমর্থন পেলে বিজেপি সরকার গঠন করে প্রশাসনিক পরিবর্তন আনার কথা বলেন তিনি। সভা মঞ্চ থেকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে নিশানা করে অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছরের শাসনে উন্নয়নের বদলে দুর্নীতি বেড়েছে। চাকরির ক্ষেত্রে অনিয়ম, যুব সমাজের ক্ষতি এবং অপরাধীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, বাংলার মানুষ আগে ৩৪ বছর বামফ্রন্ট এবং পরবর্তী ১৫ বছর তৃণমূলকে সুযোগ দিয়েছে, এবার বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। 

এদিন বিজেপির মনোনয়ন জমা উপলক্ষে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতি ছিল চোখে পরার মত। কার্জন গেট চত্বর বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ে কার্যত গেরুয়া ব্রিগেডের দখলে চলে যায়, যা নির্বাচনের আগে জেলার রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলেছে বলে মনে করছেন অনেকেই।