Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

"নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে বুথে আসুন”, অনিয়ম চোখে পড়লে ১৯৫০ নম্বরে ফোন করুন, প্রশাসন সতর্ক


 

"নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে বুথে আসুন”, অনিয়ম চোখে পড়লে ১৯৫০ নম্বরে ফোন করুন, প্রশাসন সতর্ক 


Sangbad Prabhati, 29 April 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক (DM-DEO) শ্বেতা আগারওয়াল। তিনি জেলাবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “নিজের ভোেট নিজে দিন, নির্ভয়ে বুথে আসুন।"

ভোেট যাতে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসন সর্বতোভাবে প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি। ভোটারদের নির্ভয়ে বুথমুখী হওয়ার আবেদন জানিয়ে শ্বেতা আগারওয়াল বলেন, গণতন্ত্রের উৎসবে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাশাপাশি তিনি জানান, ভোেট সংক্রান্ত কোনও সমস্যা, অভিযোগ বা অনিয়ম চোখে পড়লে সঙ্গে সঙ্গে ১৯৫০ নম্বরে ফোন করতে পারেন সাধারণ মানুষ। অভিযোগ পেলেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি।

"১৯৫০-এ ফোন, সঙ্গে সঙ্গে অ্যাকশন" এই বার্তার মাধ্যমে জেলাবাসীকে আশ্বস্ত করে DM-DEO বলেন, প্রশাসন সর্বদা সতর্ক এবং ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে বদ্ধপরিকর।