Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোট গণনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর, কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র চালু করছে কমিশন


 

ভোট গণনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর, কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র চালু করছে কমিশন 


Sangbad Prabhati, 30 April 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ পর্ব শেষ হলো। এবার গণনার জন্য অপেক্ষা। ভারতের নির্বাচন কমিশন গণনার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বিগত ভোট গণনার থেকেও জোরদার করছে। ইতিমধ্যেই গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা বাড়াতে কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্রের ব্যবস্থা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এই মর্মে একটি নির্দেশিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

'ইসিআইনেট' অ্যাপ ও ওয়েবসাইটে একটি কিউআর কোড-ভিত্তিক পরিচয়পত্র চালু করেছে। ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম ও দ্বিতীয় স্তরে রিটার্নিং অফিসার পরিচয়পত্র যাচাই করবেন। এর পরে, কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে সফল যাচাই পর্বের পরেই প্রবেশের অনুমতি দেওয়া হবে।