Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় ভোটদানের হারে নজরকাড়া উৎসাহ : আউশগ্রাম জেলার শীর্ষে


 

পূর্ব বর্ধমান জেলায় ভোটদানের হারে নজরকাড়া উৎসাহ : আউশগ্রাম জেলার শীর্ষে 


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 29 April 2026

জগন্নাথ ভৌমিক, পূর্ব বর্ধমান : রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ হলো। বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের হার ৯১.৯১ শতাংশ। পূর্ব বর্ধমান জেলায় ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বেশি হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট গড় ভোটদানের হার দাঁড়িয়েছে প্রায় ৯৩.৫৫ শতাংশ।

জেলার ১৬টি বিধানসভার মধ্যে ভোটদানের হারে এগিয়ে রয়েছে আউশগ্রাম কেন্দ্র। এখানে ভোট পড়েছে ৯৫.২০ শতাংশ, যা জেলার মধ্যে সর্বোচ্চ। এর পরেই রয়েছে জামালপুর ৯৪.৭০%, খণ্ডঘোষ ৯৪.৫৮%, গলসি ৯৪.৫১%, মেমারি ৯৪.২২%, বর্ধমান উত্তর ৯৪.১৫%, ভাতার ৯৪.০৭%, রায়না—৯৩.৯৯% , পূর্বস্থলী দক্ষিণ ৯৩.৮৪% মঙ্গলকোটে ভোট পড়েছে ৯৩.৫৮%, মন্তেশ্বরে ৯৩.৫৭%, কালনা ৯৩.২৫, কেতুগ্রাম ৯২.৭৬%, পূর্বস্থলী উত্তরে ৯২.৩৬%, কাটোয়ায় ৯১.৪০%, বর্ধমান দক্ষিণ ৯০.৬৬%, । জেলার শহরাঞ্চল হিসেবে পরিচিত বর্ধমান দক্ষিণ কেন্দ্রে তুলনামূলকভাবে ভোটের হার কিছুটা কম। 

সামগ্রিকভাবে, পূর্ব বর্ধমান জেলায় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতার প্রতিফলন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।