Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোট গ্রহণের প্রক্রিয়ায় ডিসিআরসি ভোট কেন্দ্রে প্রস্তুতিতে পোলিং পার্সোনালরা


 

ভোট গ্রহণের প্রক্রিয়ায় ডিসিআরসি ভোট কেন্দ্রে প্রস্তুতিতে পোলিং পার্সোনালরা



Atanu Hazra 
Sangbad Prabhati, 28 April 2026

অতনু হাজরা, পূর্ব বর্ধমান : রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফায় সাতটি জেলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলায়ও বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে আজ প্রতিটি ডি সি আর সি -তে রয়েছে চূড়ান্ত ব্যস্ততা। বর্ধমানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাসে তিনটি বিধানসভার ডি সি আর সি করা হয়েছে। 

এখানে বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, এবং ভাতার বিধানসভা কেন্দ্রের কেন্দ্রের ডি সি আর সি করা হয়েছে। পোলিং পার্সোনাল রা তাদের নিজে নিজে ভিসিআরসিতে আসছেন এবং ভোট গ্রহণের সরঞ্জাম সংগ্রহ করে ভোটকেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন। সকাল থেকেই শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ।

জামালপুর ২৬২ (এস সি) বিধানসভায় আজ ভোটের আগের দিন ডি সি আর সি তে চলছে চরম ব্যস্ততা। পাঁচড়া কিষান মান্ডিতে করা হয়েছে ডি সি আর সি। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে পোলিং পার্সোনালরা উপস্থিত হয়েছেন এখানে। তাঁদের পার্টি নাম্বার অনুযায়ী সকলে একত্রিত হয়ে নির্দিষ্ট কাউন্টার থেকে ভোটের জন্য প্রয়োজনীয় সামগ্রী বুঝে নিয়ে নির্দিষ্ট বসার জায়গায় সমস্ত মালপত্র মিলিয়ে নিচ্ছেন। পরে প্রত্যেক পোলিং পার্টি তাঁদের নির্দিষ্ট কাউন্টারে গিয়ে ক্যামেরা, পুলিশ ও বাস ট্যাগ করিয়ে নিজের নিজের বুথের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন। কিষান মান্ডির মত এত বড় জায়গায় ডি সি আর সি হওয়ায় কোনরকম অসুবিধাকর পরিস্থিতি লক্ষ্য করা যায়নি। 

বিডিও পার্থ সারথী দে তিনি নিজে সমস্ত জায়গায় উপস্থিত থেকে সমস্ত কাজের তত্ত্বাবধান করছেন। তিনি বলেন ডি সি র কাজ খুব সুন্দর ভাবে চলছে। কোনো রকম কোনো অসুবিধা নাই। রয়েছেন এই বিধানসভার ই আর ও নীলিমা সামন্ত। নিজে ডি সি আর সি এর সরজমিনে দেখতে আসেন অবজারভার রাজেশ কুমার টপো। তিনি প্রতিটি কাউন্টার ঘুরে দেখে খোঁজ খো আর নেন। ব্যবস্থাপনায় তিনি খুশী।প্রসঙ্গত এবারে জামালপুর বিধান সভায় মোট ২৭৬ টি বুথে ভোট নেওয়া হবে। যার মধ্যে মহিলা দ্বারা চালিত বুথের সংখ্যা হলো ২০ টি । মডেল বুথ করা হয়েছে ২ টি।