বিজেপি প্রার্থীর সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন জামালপুরে
Atanu Hazra
Sangbad Prabhati, 24 April 2026
Sangbad Prabhati, 24 April 2026
অতনু হাজরা, জামালপুর : জামালপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাই নিয়ে জামালপুরে বিজেপির সাজো সাজো রব। জামালপুরে শিবির মাঠে বিজেপি প্রার্থী অরুন হালদারের সমর্থনে জনসভা করতে আসছেন অমিত শাহ। সেখানেই তৈরী হয়েছে হেলিপ্যাড। জামালপুর ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল, বিজেপি প্রার্থী অরুণ হালদার সহ অন্যান্য মন্ডল সভাপতিরা ব্যস্ত সামগ্রিক ব্যবস্থাপনায়।
আসছেন জেলার নেতারাও। তাঁরা দফায় দফায় মাঠ পরিদর্শন করেছেন। এখন দেখার আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে জামালপুরবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন ?



