মমতা বন্দ্যোপাধ্যায়ের সকাশে মেহেমুদ খান
Atanu Hazra
Sangbad Prabhati, 12 April 2026
Sangbad Prabhati, 12 April 2026
অতনু হাজরা, খণ্ডঘোষ : খণ্ডঘোষে নির্বাচনী প্রচারে আসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশাল জনসভায় বক্তব্য রাখেন তিনি। মঞ্চে জেলার বিভিন্ন বিধানসভার প্রার্থীরা এবং জেলা ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।
তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁনও উপস্থিত ছিলেন মঞ্চে। মুখ্যমন্ত্রী মঞ্চে উঠলেই মেহেমুদ খাঁন এগিয়ে আসেন এবং দলনেত্রীর সাথে তাঁকে আলাদা করে কথা বলতে দেখা যায়।
ভোটের আগে কী আলাদা করে কোনো নির্দেশ পেলেন মেহেমুদ খাঁন ? তবে জামালপুরের তৃণমূল কর্মী সমর্থকরা এতে খুব খুশী।





