পূর্ব বর্ধমানে ৯টি বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন সিপিআইএম প্রার্থীরা
Sangbad Prabhati, 6 April 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় বামফ্রন্ট এগিয়ে। প্রার্থী ঘোষণা থেকে মনোনয়নপত্র জমা, সব ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস ও বিজেপি-কে টেক্কা দিল সিপিআই(এম)। পূর্ব বর্ধমানে বর্ধমান উত্তর এবং বর্ধমান দক্ষিণ মহকমায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর ৯জন প্রার্থী ৬ এপ্রিল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিন সিপিআই (এম)-এর জেলা সদর কার্যালয় পার্কাস রোড থেকে জেলার নেতৃত্বের সঙ্গে মিছিল করে বামফ্রন্টের প্রার্থীরা কোর্ট কম্পাউন্ডে জেলা নির্বাচন দপ্তরে মানোনয়নপত্র জমা দিতে আসেন। বর্ধমান দক্ষিণ কেন্দ্রে সিপিতাই(এম) সমর্থিত বামফ্রস্ট প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়োছেন শিক্ষক সুদীপ্ত গুপ্ত।
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মামনী মন্ডল রায়। খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রামজীবন রায়, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে মামনি মন্ডল রায়, রায়না কেন্দ্রে সোমনাথ মাঝি, গলসি বিধানসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের তৎকালীন সহকারী সভাধিপতি মনিমালা দাস, জামালপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বামফ্রন্ট সমর্থিত মার্কসবাদী ফরোয়ার্ড ব্লকের প্রার্থী জামালপুরের প্রাক্তন বিধায়ক সময় হাজরা, রায়নায় সোমনাথ মাজি, গলসীতে হাসিনা খাতুন, মেমারি বিধানসভা কেন্দ্রে কৃষাণু ভদ্র, আউসগ্রাম বিধানসভা কেন্দ্রে চঞ্চল কুমার মাঝি।


