Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Artificial intelligence আধুনিক পেশাজীবীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ১২ সপ্তাহের সার্টিফিকেট কোর্স


 

Artificial intelligence

আধুনিক পেশাজীবীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ১২ সপ্তাহের সার্টিফিকেট কোর্স 


Sangbad Prabhati, 19 April 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের (NSOU) স্কুল অব হিউম্যানিটিজ-এর অধীনস্থ সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ (CLTCS), মিডিয়া স্কিলস ল্যাব-এর সহযোগিতায় শুরু করতে চলেছে “Certificate in Artificial Intelligence for Modern Professionals” শীর্ষক একটি ১২ সপ্তাহের স্বল্পমেয়াদি সার্টিফিকেট কোর্স। আধুনিক কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এর নৈতিক দিক, বাস্তব প্রয়োগ এবং শিল্প-প্রাসঙ্গিক দক্ষতা গড়ে তোলার উদ্দেশ্যে এই কোর্সটি পরিকল্পিত হয়েছে।

এই কোর্সটি অনলাইন মোডে অনুষ্ঠিত হবে, যেখানে থাকবে ৩৬ ঘণ্টার অনলাইন ক্লাস। অংশগ্রহণকারীদের সুবিধার্থে ক্লাসের রেকর্ডিং LMS প্ল্যাটফর্মে উপলব্ধ থাকবে। কোর্সের মোট সময়কাল ৩ মাস (১২ সপ্তাহ)। ক্লাস হবে বুধবার রাত ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এবং শনিবার সন্ধ্যা ৭টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত। কোর্স ফি ৫৫০০ টাকা এবং শিক্ষাদানের ভাষা হবে ইংরেজি, বাংলা ও হিন্দি।

এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মূল ধারণা, প্রম্পট লেখার কৌশল, গবেষণা ও ব্যাকগ্রাউন্ড স্টাডি, ফ্যাক্ট-চেকিং, কনটেন্ট তৈরি, পেশাগত যোগাযোগ, প্রেজেন্টেশন তৈরি , অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণ, কাজের গতি বৃদ্ধি, এবং কর্মপ্রবাহের উন্নয়ন সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন। একই সঙ্গে নৈতিকতা, পক্ষপাত, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল AI ব্যবহারের বিষয়গুলিও এই কোর্সে বিশেষ গুরুত্ব পাবে।

কোর্সে ChatGPT, Google Gemini, Microsoft Copilot, Canva Magic Write, Gamma, Notebook LM, Sarvam AI, Whisper, Otter.ai, Runway ML, ElevenLabs, Claude, Perplexity AI-সহ একাধিক আধুনিক AI টুল ও প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করা হবে, যাতে অংশগ্রহণকারীরা বর্তমান পেশাজগতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাস্তব দক্ষতা অর্জন করতে পারেন।

এই কোর্সের সমন্বয়ক হিসেবে থাকছেন অরিজিৎ ঘোষ, সহকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণযোগাযোগ, স্কুল অব হিউম্যানিটিজ, NSOU এবং জয়দীপ দাসগুপ্ত, ডিরেক্টর, মিডিয়া স্কিলস ল্যাব। সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট এবং চূড়ান্ত প্রজেক্ট বা প্রেজেন্টেশন সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীদের CLTCS, NSOU এবং Media Skills Lab-এর যৌথ সার্টিফিকেট প্রদান করা হবে।

আধুনিক পেশাজীবীদের দৈনন্দিন কাজের সঙ্গে দায়িত্বশীলভাবে AI-কে যুক্ত করার ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে এবং প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে এই কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।