Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Padmashree পদ্মশ্রী রবিলাল টুডু-কে সম্বর্ধনা


 

Padmashree পদ্মশ্রী রবিলাল টুডু-কে সম্বর্ধনা 


Sangbad Prabhati, 1 March 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাহিত্যিক ও নাট্যকার রবিলাল টুডুকে সম্বর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি মাডোয়া ও বাবা সাহেব আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি। কালনা ২ ব্লকের নোয়ারা গ্রামের বাসিন্দা রবিলাল বাবু ছাত্রজীবন থেকে সাঁওতালি ভাষার চর্চা সহ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে আসছেন। নিত্যনতুন ভাবনার প্রতিফলনে আদিবাসী সাহিত্যিক রবিলাল টুডু 'পদ্মশ্রী'তে সম্মানিত। 

১ মার্চ মেমারি নুদিপুর মোড়ে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিলাল টুডু কে সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সুশীল মুর্মু, সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, পূর্ব বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি মাডোয়ার গডেত সত্যনারায়ণ মুর্মু, মাঝি বাবা মঙ্গল সরেন সহ আউশগ্রাম, মঙ্গলকোট, কাটোয়া এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাইকে বাবা, মুলুক, মাঝি পারগানাগণ। এদিন বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করেন পদ্মশ্রী প্রাপক রবিলাল টুডু, জেলা গডেত সত্যনারায়ণ মুর্মু, ডাঃ সুশীল মুর্মু ও নিত্যানন্দ ব্যানার্জী এবং উপস্থিত সকলে বাবা সাহেবের পাদদেশে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানান।