তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিক কে রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের শুভেচ্ছা
Atanu Hazra
Sangbad Prabhati, 20 March 2026
Sangbad Prabhati, 20 March 2026
অতনু হাজরা, জামালপুর : রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের জামালপুর ব্লক শাখার পক্ষ থেকে জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সকলের প্রিয় মাস্টারমশাই ভূতনাথ মালিক কে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কৃষ্ণেন্দু গোস্বামী ও সম্পাদক হিল্লোল দাস। ব্লক অফিস , কৃষি দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরের সরকারি কর্মচারীরা বৃহস্পতিবার ভূতনাথ বাবুকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন। হিল্লোল বাবু সংগঠনের পক্ষ থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভূতনাথ বাবুর পাশে থাকার বার্তা দেন। ভূতনাথ বাবু সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীতে মা মাটি মানুষের সরকার গঠিত হবার পর তাঁদের পাশে থাকার বার্তা দেন।


