Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের মেধা সন্ধান পরীক্ষা


 

স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের মেধা সন্ধান পরীক্ষা


Sk Samsuddin 
Sangbad Prabhati, 29 March 2026

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমান জেলার মেমারি ও পার্শ্ববর্তী অঞ্চলের ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা অন্বেষণে ২৯ মার্চ মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরে (শাখা-২) অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হয় ‘মেধা সন্ধান পরীক্ষা-২০২৬’। 'মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র'-র এই উদ্যোগ উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট শিক্ষক প্রয়াত চিত্তরঞ্জন কুণ্ডুর পুণ্য স্মৃতির উদ্দেশ্যে। প্রতিষ্ঠানের মূল মন্ত্র “স্বপ্ন দেখবে তুমি, পূরণ করব আমি”-কে সামনে রেখে আয়োজিত এই পরীক্ষায় কয়েকশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ২০২৬-এর মেধা উৎসবের এটি ছিল প্রথম পর্ব। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট বাচিক শিল্পী ও সংগঠক রামকৃষ্ণ কুণ্ডু জানান, "২০১৩ সাল থেকে আমাদের লক্ষ্য ছিল গ্রামীণ এলাকার মেধাবীদের একটি সঠিক মঞ্চ দেওয়া। মেমারি ব্লকের পর আগামী দিনে জেলার বিভিন্ন ব্লকেও পর্যায়ক্রমে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।" 

এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। কৃতিদের জন্য শংসাপত্র, মেডেল ও পুরস্কারের পাশাপাশি থাকছে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ এবং সংস্থা পরিচালিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ। সংস্থার পক্ষ থেকে রামকৃষ্ণ কুণ্ডু জানান, বিভিন্ন ব্লকের পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী মে মাসে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে ফলাফল, মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হবে। সংস্থার ১৪তম বর্ষের এই বিশেষ আয়োজনে অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মেমারি ও আশেপাশের অঞ্চলের গুণীজনেরা স্বপ্নসন্ধানী কেন্দ্রের এই ধারাবাহিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট বহু শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকা ও স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ। উপচে পড়া ভিড়ই প্রমাণ দেয় এই পরীক্ষা কতটা সফল এবং এলাকার মানুষ কতটা আপন করে নিয়েছেন মেমারির এই প্রতিষ্ঠানকে।