Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে বর্ধমান পূর্বের সাংসদ


 

তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচারে বর্ধমান পূর্বের সাংসদ 


Atanu Hazra 
Sangbad Prabhati, 25 March 2026

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও অন্যান্য নেতৃত্বদের নিয়ে একের পর এক অঞ্চলে অঞ্চলে কর্মীদের নিয়ে বৈঠক করছেন। আজ সকালে ব্লক তৃণমূল পার্টি অফিসে জামালপুর ১ অঞ্চলের কর্মীদের নিয়ে বৈঠক করেন। প্রতিটি বুথ থেকে কমপক্ষে ৫ জন করে কর্মী উপস্থিত ছিলেন। 

ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও প্রার্থী ভূতনাথ মালিক ছাড়াও ছিলেন জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা জামালপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব, অঞ্চল সভাপতি আলিম শেখ, প্রধান ডলি নন্দী, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা, শিবশঙ্কর রক্ষিত সহ অন্যান্যরা। সকলের সাথে পরিচয় সারেন প্রার্থী ভূতনাথ মালিক। পরে সেখানে এসে পৌঁছান সাংসদ ডাঃ শর্মিলা সরকার।


 মেহেমুদ খাঁন সকলের উদ্যেশ্যে বলেন দল এবারে ব্লকের মানুষের দাবী মেনে ভূমিপুত্র প্রার্থী করেছে। তাই এবারে বিধানসভা নির্বাচনে ঘরের ছেলেকে বিপুল ভোটে জেতাতে হবে। সকলকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। এই কটা দিন সকলে মিলে প্রার্থীর হয়ে প্রচার করতে হবে, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ কিভাবে পাচ্ছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। পরে তাঁরা জামালপুর বাজার সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি ও দোকানে দোকানে প্রচার করেন। 

এই প্রচারে প্রার্থীর হয়ে পা মেলান সাংসদ ডাঃ শর্মিলা সরকার। সাংসদ বলেন, এবারে ঘরের ছেলে প্রার্থী। সাধারণ মানুষের কাছে ওর একটা গ্রহণ যোগ্যতা আছে। বর্তমানে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদে আছে। শিক্ষিত ছেলে মাষ্টারমশাই হিসাবেই পরিচিত। বিধানসভায় গিয়ে এলাকার মানুষের হয়ে কথা বলতে পারবে বলে তিনি মনে করেন। 

তিনি বলেন প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের স্বতস্ফূর্ততা তিনি নিজের চোখে দেখেছেন। পরে বিকালে তাঁরা পাড়াতল ১ ও ২ অঞ্চলে যান কর্মীদের নিয়ে বৈঠক করতে। সেখানে উপস্থিত ছিলেন যুব সভাপতি উত্তম হাজারী, দুই অঞ্চল সভাপতি মৃণাল কান্তি মন্ডল ও আনোয়ার সরকার, দুই প্রধান কামিনী কুমুদ ঘোষ ও মাবিয়া বেগম শেখ, মারজান শেখ সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে তাঁরা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী ২৯ এপ্রিল ভোটে জোড়া ঘাস ফুল চিহ্নে ভোট দিয়ে ভূতনাথ মালিককে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী করতে হবে। কর্মী সমর্থকরা তাঁদের অভিভাবক মেহেমুদ খাঁন এবং প্রার্থী তাঁদের কাছের মানুষ মাষ্টারমশাই কে দেখে বিপুল উৎসাহে ঘন ঘন জয় বাংলা ধ্বনিতে মুখরিত করে তোলেন। 

এখানে তাঁরা কর্মীদের সাথে বৈঠকের পর কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ও মার্কেটে প্রচার করেন। একদিকে দক্ষ সংগঠক মেহেমুদ খাঁন অপর দিকে এলাকার পরিচিত প্রার্থী মাষ্টারমশাই এই দুইয়ের জুটি জামালপুরে তৃণমূলকে বড় ব্যবধানে জেতাবে সে বিষয়ে সন্দেহ নেই।