Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভোটার সচেতনতায় ইভিএম ডেমনস্ট্রেশন


 

ভোটার সচেতনতায় ইভিএম ডেমনস্ট্রেশন


Atanu Hazra 
Sangbad Prabhati, 8 March 2026

অতনু হাজরা, জামালপুর : আসন্ন বিধানসভা ভোট উপলক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে শুরু হলো ইভিএম ডেমনস্ট্রেশন। ভারতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে ও জামালপুর ব্লকের তত্ত্বাবধানে ব্লকের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ইভিএমে কী ভাবে ভোট দেবেন তা হাতে কলমে দেখিয়ে দেওয়া হচ্ছে। 

 ৭ মার্চ জামালপুর বাসস্ট্যান্ড এলাকায় ইভিএম নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। ব্লকের বিডিও পার্থ সারথী দে বলেন, ভোটের আগে নিয়ম মাফিক এই ভাবে ইভিএম প্রদর্শনীর মধ্য দিয়ে সাধারণ মানুষকে একদিকে যেমন ভোটদান কিভাবে করতে হবে সে বিষয়ে সচেতন করা হয় আবার মানুষকে তাঁর গণতান্ত্রিক অধিকার ভোটদানে উৎসাহিতও করা হয়। এদিন থেকে ব্লকে ইভিএম নিয়ে মানুষকে সচেতন করা শুরু হলো। এটা এখন ব্লকের সব অঞ্চলেই চলবে বলে তিনি জানান।