কলেজে ভর্তি : ব্লকের উচ্চমাধ্যমিক স্কুলগুলোকে নিয়ে একটি আলোচনা
Atanu Hazra
Sangbad Prabhati, 7 March 2026
Sangbad Prabhati, 7 March 2026
অতনু হাজরা, জামালপুর : জামালপুর মহাবিদ্যালয়ে ব্লকের উচ্চমাধ্যমিক স্কুলগুলোকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিক, কলেজ পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য অতনু হাজরা, কলেজের প্রিন্সিপাল ড. শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় সহ কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও আগত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা।
আজ উপস্থিত শিক্ষকদের সামনে কলেজের পঠন পঠন, কলেজের ফ্যাকাল্টি, জামালপুর কলেজে কী কী বিষয় পড়ানো হয়, নতুন শিক্ষানীতি সম্পর্কে জানান কলেজের প্রিন্সিপাল। কলেজের পক্ষ থেকে প্রধান শিক্ষকদের কাছে আবেদন করা হয় যাতে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরুলে ছাত্র ছাত্রীরা যেন জামালপুর কলেজে ভর্তি হয়।
আজকে এরই সাথে কলেজের ম্যাগাজিন প্রকাশ করা হয়।





