Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আগামী প্রজন্মের হাত ধরে জামালপুরে রাস্তা উদ্বোধন


 

আগামী প্রজন্মের হাত ধরে জামালপুরে রাস্তা উদ্বোধন

 

Atanu Hazra
Sangbad Prabhati, 8 March 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের বেড়ুগ্রাম অঞ্চলে ডাব্লিউ বি এস আর ডি এ চক্ষণযাদি থেকে বলাগড় পর্যন্ত ২ কোটি ৬৮ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা ব্যয়ে ৫.৫ কিমি রাস্তার উদ্বোধন করা হয় রবিবার। উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন। ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ওরফে দানি, উপ প্রধান রিয়া বাগ, মহিলা নেত্রী মিঠু পাত্র সহ অন্যান্যরা। এই রাস্তার উদ্বোধন করতে তাঁরা ডেকে নেন স্থানীয় ক্লাস থ্রি তে পড়া একজন মেধাবী ছাত্র জসিম খানকে। তার হাত দিয়েই এই রাস্তার উদ্বোধন করা হয়।

 মেহেমুদ খাঁন বলেন জসিম খানের মতো আজকের বালকরাই আগামীর ভবিষ্যত। আর এই ভবিষ্যত প্রজন্মের জন্যই কাজ করে যাচ্ছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন জামালপুরে পথশ্রী প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে প্রচুর রাস্তা তৈরী হয়েছে। এর ফলে গ্রামের মানুষ চাষী থেকে ব্যবসায়ী সকলেই উপকৃত হয়েছেন। তিনি আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আবার জয়লাভ করে এই উন্নয়নের ধারা বজায় রাখবে। ভূতনাথ বাবু বলেন এস আর ডি এ এই রাস্তা তৈরী করলেন। এই ৫.৫ কিমি রাস্তা তৈরী হবার ফলে বলাগড় থেকে চক্ষণজাদি পর্যন্ত যোগাযোগের একটা দৃষ্টান্ত স্থাপন হলো। এলাকার সকল মানুষ এর দ্বারা উপকৃত হবেন। এই রাস্তা তৈরী হওয়ায় এলাকার মানুষ খুবই খুশী।