জামালপুরে ১ নং মন্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি প্রার্থীকে নিয়ে প্রচার
Atanu Hazra
Sangbad Prabhati, 24 March 2026
Sangbad Prabhati, 24 March 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির প্রার্থী হয়েছেন অরুন হালদার। প্রার্থী ঘোষণার পর থেকেই জামালপুরে প্রার্থীকে নিয়ে প্রচার করতে নেমে গেছেন কর্মী সমর্থকেরা। এ বিষয়ে উদ্যোগী ভূমিকা নিচ্ছেন ১ নং মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পাল। মঙ্গলবার সকালে প্রার্থীকে নিয়ে বেত্রাগড় গ্রামে প্রচার করেন। মিছিল করে এসে শীতলা মায়ের মন্দিরে পুজো দেন। তার পরে বাড়ি বাড়ি প্রচার সারেন।
প্রার্থী অরুন হালদার বলেন, তিনি গ্রামে গ্রামে প্রচারে যাচ্ছেন এবং সব জায়গাতেই মানুষের সমর্থন পাচ্ছেন। এই নির্বাচনে জেতার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। প্রধান বাবু বলেন, তাঁদের সংগঠন চাঙ্গা রয়েছে। প্রার্থীও তাঁদের ভালো হয়েছে। তাই এই নির্বাচনে জামালপুর থেকে তাঁরাই জয়লাভ করবেন।



