Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

'বাংলার মা' এর লড়াইয়ের হাত কে আরও শক্তিশালী করে তুলতে, মৃন্ময়ী মায়ের আর্শীবাদ প্রার্থনা


 

'বাংলার মা' এর লড়াইয়ের হাত কে আরও শক্তিশালী করে তুলতে, মৃন্ময়ী মায়ের আর্শীবাদ প্রার্থনা


Atanu Hazra 
Sangbad Prabhati, 31 March 2026

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের অন্যতম জাগ্ৰত মহিন্দর গ্ৰামের শ্মশান কালী মাতার পুজো। এই রক্ষাকালি মা এর কাছে গিয়ে পুজো দিলেন ও আর্শীবাদ প্রার্থনা করলেন, জামালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাষ্টারমশাই ভূতনাথ মালিক। একই সঙ্গে এলাকার মানুষের সঙ্গেও মিলিত হলেন। তার সঙ্গে ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব মেহেমুদ খাঁন এবং যুব সভাপতি উত্তম হাজারী ও অন্যান্য নেতৃত্ব।

 উল্লেখ্য মহিন্দর গ্রামের এই শ্মশান কালী মাতার পুজো ও এই উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। এখানে পৌঁছে , সর্বপ্রথমে ভূতনাথ বাবু ও মেহেমুদ খাঁন সাহেব পৌঁছান পাড়াতল ১ নং পঞ্চায়েতের জলসত্রে। তারা সেখানে গিয়ে, সাধারণ তৃষ্ণার্ত মানুষের হাতে জল ও বাতাসা তুলে দেন। 

তারপর সবার সঙ্গে পা মিলিয়ে, হাঁটতে হাঁটতে পৌঁছান শ্মশান কালী মাতার প্রাঙ্গণে। সেখানে পৌঁছে তারা পুজো দেন ও সমগ্ৰ জামালপুর বাসীর জন্য আর্শীবাদ প্রার্থনা করেন। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন, 'প্রত্যেক বছর তিনি মহিন্দরে শ্মশান কালী মাতার পুজোতে আসেন। এবছর বাংলার মা এর জন্য আর্শীবাদ প্রার্থনা করতে প্রার্থীকে সঙ্গে নিয়ে এসেছেন।" ভূতনাথ বাবু বলেন," এখানে এসে মা এর পুজো দিয়ে, আর্শীবাদ প্রার্থনা করে, এবং সবার সঙ্গে মিশে,খুব ভালো লাগছে।"