Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রার্থীকে নিয়ে শেষ হলো তৃণমূলের অঞ্চলভিত্তিক কর্মীসভা, আগামীকাল রোড শো করতে আসছেন চিত্রাভিনেত্রী সাংসদ শতাব্দী রায়



 

প্রার্থীকে নিয়ে শেষ হলো তৃণমূলের অঞ্চলভিত্তিক কর্মীসভা, আগামীকাল রোড শো করতে আসছেন চিত্রাভিনেত্রী সাংসদ শতাব্দী রায়


Atanu Hazra 
Sangbad Prabhati, 29 March 2026

অতনু হাজরা, জামালপুর : প্রার্থী ঘোষণার পরেই জামালপুরে একের পর এক অঞ্চল ধরে ধরে কর্মীসভা করছেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও প্রার্থী ভূতনাথ মালিক। আজ বেরুগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে জামালপুর ব্লকে কর্মীসভা শেষ হলো।

 আগামীকাল প্রার্থীর সমর্থনে রোড শো করতে আসছেন চিত্রাভিনেত্রী সাংসদ শতাব্দী রায়। প্রসঙ্গত প্রার্থী ভূতনাথ মালিক বেরুগ্রাম অঞ্চলেরই বাসিন্দা। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, প্রার্থী ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি সাহাবুদ্দিন শেখ ওরফে দানি, উপ প্রধান রিয়া বাগ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। আজকের এই কর্মী সভায় দলের পুরনো কর্মীদের ডেকে নিয়ে বরণ করা হয়। এবং সকলে একসাথে চলতে হবে এই বার্তা দেওয়া হয়। কর্মীসভাতে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

মেহেমুদ খাঁন বলেন বিজেপি সিপিএমের ক্ষমতা নাই ভূতনাথ মালিককে হারায়। তাঁরা ২৪ ঘণ্টা দল করেন সরকারের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেন। আজ যারা বিজেপি বা সিপিএমের নেতা তাঁদের বাড়ীর লোকেরাও লক্ষ্মীভান্ডার, যুব সাথী সহ সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাঁরা উন্নয়নের রাজনীতি করেন। তাই জিত তাঁদেরই হবে। আগামীকাল বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়ের যে রোড শো হবে তাতে সকলকে অংশ নেবার আবেদন করেন। 

প্রার্থী ভূতনাথ মালিক বলেন এটি তাঁদের কর্মীসভা ছিল। শুধু কর্মীরাই এতে অংশ নেন। কিভাবে নির্বাচন করা হবে সে বিষয়ে তাদের সাথে আলোচনা হয়। তিনি সাধারণ মানুষের উদ্যেশ্যে বলেন নিজের অধিকার বাঁচিয়ে রাখতে, ন্যায্য ভোটাধিকার বজায় রাখতে হলে অবশ্যই তৃণমূল কংগ্রেসকে যেন তাঁরা ভোট দেন।