Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচনী প্রচারে দেওয়াল লেখার কাজে তৃণমূলের ব্লক সভাপতি


 

নির্বাচনী প্রচারে দেওয়াল লেখার কাজে তৃণমূলের ব্লক সভাপতি


Atanu Hazra 
Sangbad Prabhati, 16 March 2026

অতনু হাজরা, জামালপুর : নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই কোমর বেঁধে দলীয় প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। পশ্চিমবঙ্গের দু'দফায় ভোট। প্রথম দফায় ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। এই দফায় পূর্ব বর্ধমান জেলার ভোট গ্রহণ হবে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দেওয়াল লেখার কাজে নেমে পড়েছেন। সোমবার জামালপুরে দেওয়াল লেখার কাজে হাত লাগান ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা। 

মেহেমুদ খাঁন বলেন, সারা ব্লক জুড়েই সব অঞ্চলেই দেওয়াল লিখন শুরু হয়েছে। জামালপুর থেকে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করবে সে বিষয়ে তিনি নিশ্চিত।