জামালপুর কলেজে এন এস এস এর পক্ষ থেকে রক্তদান উৎসবের আয়োজন
Sangbad Prabhati, 24 March 2026
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুর মহাবিদ্যালয়ের এন এন এস বিভাগ থেকে একটি রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগকে সমর্থন করে সহযোগিতা করেন আকাশ স্বেচ্ছাসেবী সংগঠন। ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এগিয়ে এসে রক্তদান করেন। জামালপুর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকারা ও শিক্ষাকর্মীরা রক্ত দান করেন।
কলেজের অধ্যক্ষ নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যাপারটা তদারকী করেন। তিনি সকলকে ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সদস্য অতনু হাজরা। এন এস এস এর দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সুদীপ চ্যাটার্জী জানান, এন এস এস বিভাগ সারা বছরই নানা প্রোগ্রাম করে থাকে।
প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। আজ তাঁরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। মোট ৩৩ জন রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিক্যাল কলেজের হাতে তুলে দেওয়া হয়।





