Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে তৃণমূল প্রার্থীকে নিয়ে জোরকদমে প্রচার


 

জামালপুরে তৃণমূল প্রার্থীকে নিয়ে জোরকদমে প্রচার


Atanu Hazra 
Sangbad Prabhati, 23 March 2026

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসের জামালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভূতনাথ মালিককে নিয়ে জোর কদমে প্রচার শুরু হয়ে গেছে। গতকাল থেকেই অঞ্চলে অঞ্চলে কর্মী বৈঠক করছেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন সহ সমস্ত ব্লক নেতৃত্ব। সোমবার সকালে প্রথমেই জৌগ্রাম অঞ্চলে গিয়ে কর্মীদের সাথে বৈঠক করেন।

 ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক, ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, প্রাক্তন ব্লক সভাপতি অরবিন্দ ভট্টাচার্য, অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, প্রধান মল্লিকা মন্ডল, উপ প্রধান শাজাহান মন্ডল, সোমনাথ চ্যাটার্জী সহ অন্যান্যরা। প্রার্থী সহ উপস্থিত সকল নেতৃত্বকে বরণ করে নেওয়া হয়। ব্লক সভাপতি নিজের উদ্যোগে ও প্রার্থী নিজে সকল পুরনো কর্মীদের সাথে যোগাযোগ করলে সকলে এদিনের কর্মী বৈঠকে উপস্থিত হন।

 কর্মীদের সাথে আলাপ চারিতার পর ব্লক সভাপতি প্রত্যেককে কঠোর নির্দেশ দেন। এই বিধানসভা নির্বাচনে দল তাঁদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে কারণ তাঁদের দাবী মেনে দল ভূমিপুত্রকে প্রার্থী করেছেন। ভূতনাথ মালিক গোটা ব্লকেই অত্যন্ত পরিচিত। সকলের সুখ দুঃখের সাথী। তাই তাঁকে এবারে রেকর্ড ভোটে জেতাতে হবে।

 আর তার জন্য সকলকে একজোট হয়ে মাঠে নামতে হবে। দলের নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে হবে সকলকে। চতুর্থ বারের মত মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে গেলে জামালপুরে ভূতনাথ মালিক কে বিপুল ভোটে জেতাতে হবে। এর পরে তাঁরা আবুঝহাটি ১ ও ২ অঞ্চলে যান। সেখানে দুই অঞ্চল সভাপতি তরুণ কুমার ঘোষ ও রমেন্দ্রনাথ কোনার , দুই প্রধান রমজান শা ও ঝর্না দাস, শ্যামল চ্যাটার্জী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকল কর্মীরা একজোট হয়ে ভোট ময়দানে নেমে বিপুল ভোটে দিদির স্নেহ ধন্য ভূতনাথ মালিককে জেতাবার অঙ্গীকার করেন।

 ভূতনাথ বাবু বলেন দল তাঁর উপর ভরসা রেখে তাঁকে প্রার্থী করেছেন এর জন্য তিনি দলনেত্রী ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন জামালপুরে সেভাবে বিরোধীদের প্রভাব নেই। যেভাবে সারা রাজ্যের সাথে জামালপুরেও উন্নয়ন হয়েছে তাতে জেতার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।