বিধানসভা নির্বাচন : গ্রামে গ্রামে ঘুরছেন মহকুমা শাসক
Sangbad Prabhati, 21 March 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে গ্রামে বাড়ি বাড়ি ঘুরছেন মহকুমা শাসক। কালনা মহকুমা এলাকার ঘটনা। বিধানসভা নির্বাচনে ভোটারদের আশ্বস্ত করতে, কালনা দু'নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন কালনার মহাকুমা শাসক অহিংসা জৈন।
এলাকার মানুষ কোন ভয় ছাড়া স্বাধীনভাবে যাতে নিজের মতামত পোষণ করতে পারেন, তার জন্য প্রশাসন সাধারণ মানুষের পাশে আছেন এই বার্তা দিতেই বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষদের আশ্বস্ত করছেন মহাকুমা শাসক অহিংসা জৈন। সঙ্গে থাকছেন পুলিশ আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স।




