আসন্ন ঈদ উৎসব নিয়ে জামালপুরে প্রশাসনিক বৈঠক


Atanu Hazra 
Sangbad Prabhati, 19 March 2026

অতনু হাজরা জামালপুর : আগামী শনিবার সাড়ম্বরে পালিত হবে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের খুশির ঈদ। আর এই ঈদ উৎসবকে সামনে রেখে জামালপুর ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির মিটিং হলে বিভিন্ন ইমাম, মোয়াজ্জেম, হাজী সাহেব সহ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের একটি বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ সহ অন্যান্যরা। 

মূলত আজ সরকারী আধিকারিকরা সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। তারই সঙ্গে কোথাও যেন কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে সে বিষয়ে নজর রাখতে বলেন। কোনো সমস্যা হলে সাথে সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেন। বাড়ির বাচ্চাদের মোটরবাইক ধীরে চালাবার জন্য পরামর্শ দেওয়া হয়।