Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক কে নিয়ে গ্রামে গ্রামে উদ্দীপনা



 

তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিক কে নিয়ে গ্রামে গ্রামে উদ্দীপনা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 18 March 2026

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ভূতনাথ মালিকের নাম ঘোষণা করার পর গোটা বিধানসভা এলাকায় খুশীর জোয়ার বইছে। একের পর এক নানা সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

 আজ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে জামালপুর ব্লকে দলের কান্ডারী ব্লক সভাপতি মেহেমুদ খাঁন ও প্রার্থী ভূতনাথ মালিককে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানান জামালপুর ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষ থেকে প্রবীর নায়েক, পীযূষ দাস, সৌমেন্দ্রনাথ পাল, শ্যামচাঁদ হেমব্রম, সুজিত ধারা, তাপস চক্রবর্তী, আমিরুল ইসলাম দেবাশীষ মালিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 সংগঠনের পক্ষ থেকে প্রবীর নায়েক জানান আসন্ন বিধান সভা নির্বাচনে দলীয় প্রার্থী ভূতনাথ মালিককে বিপুল ভোটে জেতাবার জন্য তাঁরা সর্বতোভাবে দলের পাশে থাকবেন। মেহেমুদ খাঁন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। শিক্ষক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনী প্রচারে তাঁদের আমন্ত্রণ জানিয়ে পাশে থাকতে বলেন। 

প্রার্থী ভূতনাথ মালিক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁকে সুযোগ দেবার জন্য। তিনি তাঁর রাজনৈতিক অভিভাবক মেহেমুদ খাঁনের সঙ্গে থেকে কাজ করবেন। তিনি শিক্ষা , স্বাস্থ্য ও কৃষির উপর জোর দেবেন। একই সঙ্গে বেড়ুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠের পক্ষ থেকে ভূতনাথ বাবুকে সম্বর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। তিনি ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালন সমিতির দুই সদস্য সুজয় পাল, পাপাই শেঠ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক, শিক্ষক অতনু হাজরা ও সাবির খাঁন উপস্থিত ছিলেন।