জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিক, কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে
Sangbad Prabhati, 17 March 2026
অতনু হাজরা, জামালপুর : কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ২৯৪ টি বিধানসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন। পূর্ব বর্ধমানের জামালপুরে প্রার্থী হয়েছেন সকলের প্রিয় মাস্টারমশাই জামালপুরের ভূমিপুত্র ভূতনাথ মালিক। মেহেমুদ খানের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত তিনি। একের পর এক দায়িত্ব নিয়ে তিনি প্রশাসনিক পদ সামলেছেন এবং পার্টির পদ সামলেছেন। জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির মত গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন, পাশাপাশি পার্টির সহ-সভাপতি পদে রয়েছেন। ভূতরাত মালিকের নাম ঘোষণার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে জামালপুর। শুরু হয়েছে আবির খেলা, বাজি ফাটানো, জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিধার। ভূতনাত মালিকের যে জনপ্রিয়তা তাতে আগামী বিধানসভা নির্বাচনে তার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। জামালপুরের ভূমিপুত্র ভূতনাথ মালিক । মেহমুদ খানের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত তিনি।



