Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

হিমঘরের মালিকদের সাথে বৈঠক করতে জামালপুরে পঞ্চায়েত মন্ত্রী


 

হিমঘরের মালিকদের সাথে বৈঠক করতে জামালপুরে পঞ্চায়েত মন্ত্রী


Atanu Hazra 
Sangbad Prabhati, 14 March 2026

অতনু হাজরা, জামালপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য সরকার চাষীদের আলু কিনবেন। কিন্তু সব ব্লকে এখনো সেই ভাবে আলু কেনার কাজ শুরু হয় নি। এই নিয়ে কোথাও কোথাও চাষীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। গতকাল নবান্নে কোল্ড স্টোরেজের মালিকদের নিয়ে বৈঠক করা হয়। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক অফিসে কোল্ড স্টোরেজের মালিক বা তাঁর প্রতিনিধিদের সাথে বৈঠক করে ব্লক প্রশাসন। সেই বৈঠকে নিজে সরেজমিনে পুরো বিষয়টা খতিয়ে দেখতে উপস্থিত হন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। 

আরো উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, পুলিশের সি আই স্নেহময় চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, এসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং সাবির আলী, ডি ডি এ ডাব্লিউ বি পূর্ব বর্ধমান সজল ঘোষ, ব্লক কৃষি আধিকারিক বিপাশা বসু, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ, কৃষি কর্মাধক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা।

 প্রদীপ বাবু বলেন রাজ্যে আলুর ফলন এবারে অনেক বেশী তাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্য সরকার সেই মোতাবেক কাজ শুরু হয়েছে । গতকাল নবান্নে হিমঘরের মালিকদের সাথে বৈঠক হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে পুরো বিষয়টা দেখছেন। তিনি আজ নিজে এসেছেন জামালপুরে পুরো বিষয়টা দেখতে। সব ঠিকই আছে। কৃষকরা তাঁদের আলু হিমঘরে রাখতে পারবেন আগামী সোমবার থেকে চাষী প্রতি ৭০ বস্তা করে আলু রাখার টোকেন দেওয়া হবে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তাঁরা সকলেই চাষীদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। জামালপুরের আলুর বিষয়টা ঠিক ভাবে দেখে নিতে মেহেমুদ খাঁনকে নির্দেশ দেন।