Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচন : 'জিতবে বাংলার কৃষক' স্লোগানকে সামনে রেখে তৃণমূলের সভা


 

নির্বাচন : 'জিতবে বাংলার কৃষক' স্লোগানকে সামনে রেখে তৃণমূলের সভা


Sangbad Prabhati 11 March 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষকের অধিকার ও বাংলার উন্নয়নের বার্তা নিয়ে ভাতাড় ব্লকের বলগোনা অঞ্চলে অগ্নিকন্যা ভবনের সন্নিকট মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। “জিতবে বাংলার কৃষক” এই স্লোগানকে সামনে রেখে ১১ মার্চ আয়োজিত সভায় কৃষক ও ক্ষেতমজুরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের সভায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোঁয়ার, তৃণমূল কংগ্রেসের ভাতাড় ব্লক সভাপতি বাসুদেব যশ, ব্লক যুব সভাপতি জুলফিকার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।