অবজার্ভার বিকাশ গুপ্ত জামালপুর বিধানসভার বিভিন্ন নির্বাচনী বুথ ঘুরে দেখেন
Atanu Hazra
Sangbad Prabhati, 19 March 2026
অতনু হাজরা, জামালপুর : ভোটের পরিবেশ খতিয়ে দেখতে বৃহস্পতিবার জামালপুরে আসেন অবজারভার আই এ এস বিকাশ গুপ্ত। এদিন সকালে তিনি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক অফিসে আসেন। সেখান থেকে তিনি জামালপুর বিধানসভার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। বিডিও পার্থ সারথী দে, এ আর ও নীলিমা সামন্ত, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী সহ অন্যান্যরা।
অবজার্ভার বিকাশ গুপ্ত এদিন কালনা কাঁসরা স্কুল, জামালপুর হাই স্কুল, সেলিমাবাদ হাই স্কুল ও সেলিমাবাদ প্রাইমারী স্কুলের বুথ গুলি ঘুরে দেখেন। প্রতিটি বুথে পর্যাপ্ত সব ব্যবস্থা আছে কিনা সব কিছু খতিয়ে দেখেন। জামালপুর ব্লকে বিভিন্ন বুথ ঘুরে দেখে তিনি খুশী হয়েছেন।




