Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Pathashri পথশ্রী রাস্তার উদ্বোধন


 

Pathashri 

পথশ্রী রাস্তার উদ্বোধন


Atanu Hazra 
Sangbad Prabhati, 3 February 2026

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে পারাতল ২ পঞ্চায়েতের অন্তর্গত কালাপাহাড় থেকে ছানাপট্টি মোড় পর্যন্ত ঢালাই রাস্তার উদ্বোধন করা হলো। মঙ্গলবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, প্রধান মাবিয়া বেগম শেখ, আনোয়ার সরকার সহ অন্যান্যরা। 

 মেহেমুদ খাঁন বলেন গোটা ব্লক জুড়ে অনেকগুলো পথশ্রী রাস্তা তৈরী হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে যে উন্নয়ন করছেন জামালপুর ব্লক তার ব্যতিক্রম নয়। এই রাস্তা তৈরিতে খরচ হয়েছে ২৮ লক্ষ ৯০ হাজার টাকা। এই উন্নয়নের ফল আগামী বিধান সভা ভোটে পাওয়া যাবে বলে তিনি মনে করেন।