Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান বামুনপাড়া আলু ব্যবসায়ী সমিতির ১০ম জেলা সম্মেলন


 

বর্ধমান বামুনপাড়া আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির ১০ম জেলা সম্মেলন


Atanu Hazra 
Sangbad Prabhati, 8 February 2026

অতনু হাজরা, জামালপুর : বর্ধমান বামুনপাড়া আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির ১০ম জেলা সম্মেলন হয়ে গেলো আটপাড়া শিবালয় কোল্ড স্টোরেজে। এই সম্মেলনে অতিথিদের সাথে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি। ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ, প্রধান নূরজাহান বিবি সাহানা সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি লালু মুখার্জী, রাজ্য তথা জেলা সম্পাদক জগবন্ধু মন্ডল, জেলা সভাপতি উত্তম পাল, ইউনিট সভাপতি অভিজিৎ ঘোষ ও সম্পাদক রাশেদ আলি। উপস্থিত অতিথিদের প্রথমেই সম্বর্ধনা জানানো হয়। থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেহেমুদ খাঁন বলেন, তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ করার জন্য সংগঠনকে ধন্যবাদ জানান। 

যাঁরা এই সম্মেলন আয়োজন করেছেন বা যাঁরা এর সাথে যুক্ত আছেন সকলকে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি এই বামুনপাড়া আলু ব্যবসায়ী সমিতির শ্রীবৃদ্ধি কামনা করেন। সংগঠনের সম্পাদক জগবন্ধু বাবু জানান, সারা বছর তাঁদের এই সংগঠন রক্তদান সহ নানা কাজ করে থাকে। এছাড়াও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। তিনি জানান আজ এখানে অন্যান্য জেলার সংগঠনের সম্পাদক ও সভাপতিরাও উপস্থিত ছিলেন।