Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

নির্বাচন : চারটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর সাংসদ ডাঃ শর্মিলা সরকারকে সংবর্ধনা


 

নির্বাচন : চারটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর সাংসদ ডাঃ শর্মিলা সরকারকে সংবর্ধনা 


Atanu Hazra 
Sangbad Prabhati, 13 February 2026

অতনু হাজরা, জামালপুর : বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকারকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য জামালপুর, রায়না ১ ও ২ এবং মেমারি বিধানসভার কো অর্ডিনেটর এর দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই দায়িত্ব পাওয়ায় পর আজ জামালপুরে এলে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে সাংসদকে সম্বর্ধনা জানানো হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন থেকে বিধায়ক অলক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক,যুব সভাপতি উত্তম হাজারী, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সহ ১৩ টি অঞ্চল সভাপতি, প্রধান ও উপ প্রধানরা।

 ফুলের মালা পরিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়। প্রত্যেক অঞ্চল সভাপতি তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মেহেমুদ খাঁন বলেন, তাঁদের সাংসদ কে দল এই দায়িত্ব দেওয়ায় তাঁরা খুব খুশী। যেভাবে লোকসভা নির্বাচনে তিনি জামালপুর থেকে বিপুল ভোটে জিতেছেন আবার তাঁরই নেতৃত্বে বিধানসভা ভোটে দলের প্রার্থীকে জামালপুর থেকে বিপুল ভোটে জেতাবেন। 

সাংসদ ডাঃ শর্মিলা সরকার বলেন, দল দায়িত্ব দিয়েছে তাঁর খুব ভালো লাগছে। যে দায়িত্ব দল তাঁকে দিয়েছেন সকলের সহযোগিতায় তা তিনি ভালো ভাবেই পালন করবেন। জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন সহ সকলকে তিনি ধন্যবাদ জানান।