লক্ষ্মী এলো ঘরে সিনেমা প্রদর্শনের মাধ্যমে স্বনির্ভরতার দিশা
Atanu Hazra
Sangbad Prabhati, 6 February 2026
Sangbad Prabhati, 6 February 2026
অতনু হাজরা, জামালপুর : লক্ষ্মী এলো ঘরে চলচ্চিত্র সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় ভাবে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্বিতীয় দিনে তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন শুক্রবার জোতশ্রীরাম অঞ্চল, চকদিঘী, জারোগ্রাম অঞ্চলে যান।
বড় স্ক্রিনে এই ছবি দেখাবার ব্যবস্থা ছিল। এই উপলক্ষে সেখানে প্রচুর সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন। ব্লক সভাপতির সাথে ছিলেন ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জোতশ্রীরামের অঞ্চল সভাপতি তপন দে, প্রধান আরিফা বেগম, চকদিঘী অঞ্চল সভাপতি আজাদ রহমান, প্রধান অসীমা বাগ, জারোগ্রামে ছিলেন অঞ্চল সভাপতি শেখ আলাউদ্দিন, প্রধান নূরজাহান বেগম সাহানা সহ অন্যান্যরা।
মেহেমুদ খাঁন বলেন এই ছবি দেখার সাথে গ্রামের মহিলারা যেমন তাঁদের অধিকার এবং তাঁদের স্বনির্ভরতার পথ খুঁজে পাবে তারই সাথে সরকারের জন্য কল্যাণ মুখী প্রকল্প গুলো জানতে পারবেন। এই প্রোগ্রাম প্রতিটা অঞ্চলেই চলবে।






