Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব


 

স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব


Sangbad Prabhati, 8 February 2026

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সমাজকল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমানের আদর্শ বিদ্যালয়ে পালিত হলো বর্ষবরণ, গুণীজন সংবর্ধনা ও সম্মিলনী উৎসব। পাঠশালার ৩০ জন শিশুর জন্য টিফিন এবং দুপুরের আহার হিসেবে ভাত, ডাল, সবজি, চিকেন, মিষ্টি, পাঁপড় ও চাটনির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাঠশালার শিশুরা নৃত্য এবং পাঠশালার অন্যতম সদস্য মোশারফ হোসেন ও কালীশংকর বিশ্বাস আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। শিক্ষক পলাশ চৌধুরী ও শিক্ষিকা লাবণ্য রায় শিশুদের মধ্যে খাতা ও রং পেন্সিল বিতরণ করেন।

 শুরুতেই স্বাগত ভাষণে আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক সংস্থার কর্মধারা সম্পর্কে আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জী ও অতনু কুমার হাজরা। 

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তাপস কুমার পাল, পলাশ চৌধুরী, প্রাক্তন প্রধান শিক্ষক আশীষ নন্দী, ইতিহাসবিদ ড: সর্বজিৎ যশ, শিক্ষিকা লাবণ্য রায়, ডাঃ ইউসুব মন্ডল, ডাঃ ওয়াসেফ আলী, ডাঃ রামনারায়ণ দাস, ডাঃ চন্দন ভট্টাচার্য, ডাঃ শুভেন্দু দ্বিবেদী, ডাঃ শুধন্যা দ্বিবেদী, জহর সাধু, সুরকার ও সংগীতশিল্পী বিশ্বরূপ চক্রবর্তী, সাংবাদিক পার্থ চৌধুরী, সুপ্রকাশ চৌধুরী ও জগন্নাথ ভৌমিক। 

 অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের উত্তরীয়,স্মারক ও দিয়ে সংবর্ধিত করার সঙ্গে পাঠশালার ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। শিশুরা খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠানটিকে উপভোগ করে।