অমর একুশে : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ভাষা শহীদদের শ্রদ্ধা
Sangbad Prabhati, 21 February 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : "ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর" বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উদ্ধৃতিকে সামনে রেখে রাজ্য জুড়ে সরকারি ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়। পূর্ব বর্ধমান জেলায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সহযোগিতায় মাইনোরিটি হলের সামনে অমর ২১ শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়। মনিদীপা মজুমদার এর পরিচালনায় রাজ্য সঙ্গীত "বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য ইউক পুণ্য ইউক হে ভগবান।" সমবেত ভাবে পরিবেশিত হয়।
উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয় কুমার দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন, উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান জেলা পরিষদের মেন্টর মহঃ ইসমাইল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মুশাররফ আজম।
কথায় কবিতায় গানে এ দিন ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বর্ধমানের শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন মনিদীপা মজুমদার। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন দেবজিৎ চক্রবর্তী।
একক আবৃত্তি পরিবেশন করে অহংজিত বসু। সমবেত আবৃত্তি পরিবেশন করে আলাপ, বাক্যবাগীশ, গীতবিতান, - কাব্য শখা, বর্ধমান সাহিত্য পরিষদ, সাম্য বাচীক ও জীবন তরীর শিল্পীরা।






