সর্প দংশন ও তার প্রতিকার নিয়ে গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণ
Sangbad Prabhati, 18 February 2026
অতনু হাজরা, জামালপুর : সর্প দংশন ও তার প্রতিকার নিয়ে পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সেমিনার হলে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস।
গ্রামীণ চিকিৎসকদের কাছে পুরো বিষয়টি উপস্থাপন করেন মেডিক্যাল অফিসার ডাঃ অক্ষয় মন্ডল। মূলত সাপে কাটার পর কী কী করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকের এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ৩৯ জন গ্রামীণ চিকিৎসক উপস্থিত ছিলেন। গ্রামীণ চিকিৎসকদের পক্ষ থেকে রাশেদ আলী হালদার, জগবন্ধু হাজরা, শেখ ইমরান, সৌরেন পাল সরকারের পক্ষ থেকে তাঁদের নিয়ে এই শিবিরের আয়োজনের প্রশংসা করেন।
ডাঃ শঙ্খ শুভ্র দাস বলেন সরকারী আদেশে গ্রামীণ চিকিৎসকদের মধ্যে সচেতনতার জন্য এই শিবিরের আয়োজন করা হয়। বার বার বলে দেওয়া হয় কোনো ভাবেই যেন রুগীকে ফেলে রাখা না হয় বা ওঝার কাছে না পাঠানো হয়।




