কংগ্রেসের কর্মী সম্মেলনে প্রাণের জোয়ার
Sangbad Prabhati, 16 February 2026
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে কংগ্রেসের কর্মী সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা রাজ্য সভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য। উল্লেখ্য পূর্ব বর্ধমান জেলা আই এন টি ইউ সি-র উদ্যোগে ও জেলা কংগ্রেসের সহযোগিতায় কেন্দ্রের শ্রমিক বিরোধী ও জনবিরোধী নীতির বিরুদ্ধে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। রবিবার বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে এই সম্মেলন আয়োজিত হয়।
সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন আই এন টি ইউসির রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার, কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা কো-অর্ডিনেটর সুদীপ চ্যাটার্জী, জেলা কংগ্রেস সভাপতি ধুর্জটি বিজয় মাজি, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি জগদীশ দত্ত, আই এন টি ইউ সি'র পূর্ব বর্ধমান জেলা সভাপতি গৌরব সমাদ্দার সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।




